সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গাজীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ,স্বামী পলাতক।

  • আপডেট সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৫০ বার পঠিত

মোঃ হেলাল উদ্দিন,স্টাফ রিপোর্টার:

গাজীপুরে স্ত্রী নূরী আক্তারকে (১৮) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইসমাইল হোসেনের (২৫) বিরুদ্ধে। বুধবার (১০ মে) দিবাগত রাতের কোনো এক সময় স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়ে যায়। বৃহস্পতিবার (১১ মে) সকালে গাজীপুর মহানগরীর পশ্চিম ভুরুলিয়া এলাকা থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।
নূরী আক্তার কুড়িগ্রামের মুন্সিপাড়া (মরাকাটা) গ্রামের নূরুল ইসলামের মেয়ে। স্বামী নেত্রকোনার বারহাট্টা উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে ইসমাইল হোসেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতৃা (ওসি) জিয়াউল ইসলাম নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, ইসমাইল তার স্ত্রী নূরীকে নিয়ে মহানগরীর পশ্চিম ভুরুলিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। ইসমাইল ওই এলাকার স্থানীয় একটি হোটেলে কাজ করেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গত কয়েকদিন যাবত ঝগড়া চলছে।
বৃহস্পতিবার (১১ মে) সকাল হয়ে গেলেও নূরী আক্তার ঘুম থেকে না উঠলে আশপাশের ঘরের ভাড়াটিয়া বাসিন্দারা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তারা নূরী আক্তারের ঘরের দরজায় ধাক্কা দিলে খুলে যায়। পরে তারা খাটের ওপর নূরীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার উদ্ধার ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সে তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ইসমাইল পলাতক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ লাশ উদ্ধার উদ্ধার ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সে তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ইসমাইল পলাতক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park