সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে ইন্দুরকানীতে আট কেজি গাঁজা সহ প্রাইভেটকার জব্দ: আটক- ২।

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

পিরোজপুরে ইন্দুরকানীতে ৮ কেজি গাঁজা ও প্রাইভেট কার সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার টগড়া মোড় থেকে তাদেরকে আটক করা হয়। কুমিল্লা থেকে গাঁজার ৪টি প্যাকেট নিয়ে ইন্দুরকানীর বালিপাড়ায় যাচ্ছিল গাড়িটি। তবে এ সময় গাড়িতে থাকা আসগর আলী নামের এক ব্যক্তি পালিয়ে যায়।

আটককৃত গাড়ির চালক বগুড়া জেলার গাবতলী উপজেলার দরগাতলী গ্রামের তাপসের এর ছেলে হানিফ এবং গাঁজার বাহক মহসিন ঝালকাঠি সদর উপজেলার বাড়ৈয়ারা গ্রামের আব্দুর রশিদ এর ছেলে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এনামুল হক জানান, তার নেতৃত্বে নিয়মিত টহলের সময় পিরোজপুর প্রান্ত থেকে আসা একটি প্রাইভেটকারে রাত আড়াইটার দিকে তল্লাশি চালিয়ে এর মধ্য থেকে ৪টি প্যাকেটে মোড়ানো ৮কেজি গাঁজা সহ গাড়ির চালক হানিফ এবং গাঁজার বাহক মহসিনকে আটক করেন । আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানা যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park