বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

সিরাজগঞ্জ এনায়েতপুরে বউ পছন্দ না হওয়ায় বাসর রাতেই যুবকের আত্মহত্যা

  • আপডেট সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৯১১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: উমর ফারুক

সিরাজগঞ্জের এনায়েতপুরে বউ পছন্দ না হওয়ায় বাসর রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন লক্ষ্মণ বিশ্বাস (২৫) নামের এক যুবক। বুধবার (৭ই জুন) ভোরে এনায়েতপুর থানার খুকনি ইউনিয়নের ঝাউপাড়ায় নিজ বাড়ির সয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এনায়েতপুর থানা পুলিশ। মৃত লক্ষণ খুকনি ঝাউপাঠা গ্রামের আরাণ বিশ্বাস এর ছেলে।
মৃত লক্ষ্মণের বড় ভাই শরৎ বলেন, মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী তারাশ উপজেলার গণেশচন্দ্রের মেয়ে চৈতী (২০) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় লক্ষ্মণের। রাতেই নতুন বউকে বাড়িতে আনা হয়। ভোরে বউ বাইরে বের হলে সেই সুযোগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, আমরা খুকনি ঝাউপাড়া থেকে একটি মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park