সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কলাপাড়া জমকালো আয়োজনে ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৩।

  • আপডেট সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩০০ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

গতকাল ১৫ জুন রোজ শনিবার পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলার কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ২০২৩ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি হিসেবে মোঃ নাজমুল মিয়া ও সাধারন সম্পাদক হিসেবে মাওঃ মোঃ শহিদুল ইসলাম বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কলাপাড়া মহিলা কলেজ ভবনে এ ভোট গ্রহন চলে। এ নির্বাচনে ১২টি পদের মধ্যে ৮ টি পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। বাকি ৪ টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় ৪জন নির্বাচিত হন।

নির্বাচন কমিটি সূত্রে জানা যায়, এ নির্বাচনে ১,২৫৭ জন ভোটের মধ্যে ১,১৬০ জন ভোটার ভোট প্রদান করেছেন। ভোটার উপস্থিতি ছিলো ৯২.২৮%। সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে মোঃ নাজমুল ইসলাম মিয়া ৮১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছাতা প্রতীক নিয়ে মোঃ ফিরোজ সিকদার পেয়েছেন ৩২৫ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে মোঃবিল্লাল খান কাবুল ৬৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী গরুর গাড়ী প্রতীক নিয়ে মোঃ জাকির সিকদার পেয়েছেন ৪৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে ৫৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী সৈয়দ মোঃ রাসেল তালাচাবি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫১ ভোট। যুগ্ন সাধারণ সম্পাদক পদে কলস প্রতীক নিয়ে মোঃ রেহান উদ্দিন (রেহান) ৭৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী রিক্সা প্রতীক নিয়ে মোঃ খাইরুল ইসলাম তালুকদার পেয়েছেন ৩১৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোড়গ প্রতীক নিয়ে মোঃ মাহমুদুল হাসান (সুমন) ৪৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ সুমন মল্লিক মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬০ ভোট। এছাড়া অপর প্রার্থী সার্জেন্ট অবঃ নূর মোহাম্মাদ আম প্রতীক নিয়ে ১৬২ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে ঘোড়া প্রতীক নিয়ে মোঃনুরুজ্জামান খালাসী ৮৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ সালাম বিশ্বাস সিলিং ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ২৬২ ভোট। দপ্তর সম্পাদক পদে হরিণ প্রতীক নিয়ে মোঃ শওকত হোসেন (সবুজ মৃধা) ৫৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী এ.বি.এম আব্দুল খালেক আপেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩৬ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে মোঃ রহিমুল হক হিরু ৬০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ ফরিদ উদ্দিন ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে পেয়েছেন ৫২৯ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে মোঃ শাহ আলম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৈয়বুর রহমান ও কার্য নির্বাহী সদস্য পদে মোঃ আকতার তালুকদার ও মোনাসেফ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।
এ-বিষয়ে নির্বাচন কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ বশির আহম্মেদ বলেন, অত্যান্ত সুষ্ঠ ও সুন্দরভাবে কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যবসায়ীরা তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য এ সমিতির কার্যক্রম পরিচালনার জন্য এই কমিটি নির্বাচিত করেছে। সুন্দর ও সফলভাবে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করতে সার্বিক সহযোগীতা ও সহায়তা করায় কলাপাড়া প্রশাসন ও গণমাধ্যম কর্মীসহ সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park