মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার

হরিণাকুণ্ডুতে ৩ দিন ব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

  • আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৬২ বার পঠিত

আব্দুল্লাহ আল মামুন
হরিণাকুণ্ডু(ঝিনাইদহ)প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভালকী বাজার ব্রাঞ্চের আয়োজনে ৩ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আশা’র প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট মোঃ শফিকুল হক চৌধুরীর স্মরণে স্মার্ট ভিলেজ হিজলী উপলক্ষে ১৭,১৮, ১৯ জুলাই ফ্রী মেডিকেল ক্যাম্প উপজেলার কাপাশহাটীয়া ইউনিয়নের শীতলি মাদ্রাসার রোড,ভালকী বাজার ব্রাঞ্চ কার্যালয়ে এই ফিজিওথেরাপি ক্যাম্পের মাধ্যমে ফ্রী চিকিৎসা দেওয়া হয়।
ঝিনাইদহ ব্রাঞ্চের সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান,৫ নং কাপাশহাটীয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, বাংলাদেশ প্রেস ক্লাব হরিনাকুন্ডু শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও ইমারুল ইসলাম,আশা সংস্থাটির আর এমও আসাদুজ্জামান,ব্রাঞ্চ ম্যানেজার নাসির উদ্দীনসহ আরও অনেকেই।

উল্লেখ্য ৩ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পর্যায়ক্রমে চিকিৎসা দিবেন,ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট তাসনিম ইসলাম ইলা এবং আল্ট্রা ভিশণ প্রাইভেট হাসপাতালের পিজিটি গাইনী ডিএমআউ-আল্ট্রা ডাঃ মালিহা-তুজ জোহরা।

তিন দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প বিষয়ে সংস্থার আর
এমও(হরিণাকুণ্ডু)মোঃ আসাদুজ্জামান সাংবাদিকদের জানান,আশা’র প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট মোঃ শফিকুল হক চৌধুরীর স্মরণে সারা দেশের ন্যায় এই হরিণাকুণ্ডু উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এই সেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park