সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

  • আপডেট সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন,সাতক্ষীরা:

“শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের চেহারায় পাল্টে দিয়েছেন। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। সারা বিশ্বের মানুষ এখন জননেত্রী শেখ হাসিনা আর বাংলাদেশকে নিয়ে প্রশংসা করে। শুধু মাত্র যারা আওয়ামী লীগকে সহ্য করতে পারেনা এবং যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেনা তারাই দেশে ও দেশের বাহিরে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। সকল ষড়যন্ত্র রুখে দেবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্ববাসী দেশের জনগণ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সরকারি প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ কাশেম, সাংবাদিক ইয়ারব হোসেন, তুজলপুর জেসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, ঝাউডাঙ্গা গার্লস স্কুলের শিক্ষক মো. আব্দুর রশিদ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আলাউদ্দিন আলম, ম্যানেজিং কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান বাবু, আব্দুল মাজেদ প্রমুখ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রাজস্ব বাজেটের (কোড নং-৭০১৬) শীর্ষক প্রকল্পের আওতায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক মো. হাসান মাহমুদ রানা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park