মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১।

কালীগঞ্জে ইয়াবাসহ কূখ্যাত মাদক ব্যবসায়ী আলাল গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৯৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ আলাল মন্ডল (৫০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার খামার মুন্দিয়া গ্রামের আব্দুল আজিজ মন্ডলের ছেলে।
সে কালীগঞ্জ থানার জিআর নং-১৯২/১৭ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ সারনীর ৯ (ক) ধারার মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তির মধ্যেমে জানা গেছে, বুধবার (২৬ জুলাই) র‌্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া এক ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দলটি এদিন সন্ধ্যা ৭ টার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে ৯৫ পিচ ইয়াবা, ১টি মোবাইল, ২টি সিমকার্ড এবং নগদ ৫ হাজার, ৬ শত, ১০ টাকাসহ উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত আলামতসহ কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park