সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাড়ে ৫ লাখ টাকা সহায়তা পাবেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা।

  • আপডেট সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২২৩ বার পঠিত

মোঃ মিন্টু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি

অসচ্ছল শিক্ষার্থীদের সাড়ে ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা দিল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. শরাফত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রতি বিভাগ থেকে প্রকৃত অসচ্ছল শিক্ষার্থীদের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের নির্দিষ্ট ফরমে আবেদন করার আহ্বান জানানো হয়। জানা যায়, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মোট ৩৪ বিভাগ থেকে ৩০ বিভাগের ৬ জন শিক্ষার্থীকে সার্বিক বিবেচনা সাপেক্ষে আর্থিক সাহায্য করা হবে। তবে রাষ্ট্রবিজ্ঞান, ইএসডি, ইতিহাস ও কৃষি বিভাগের শিক্ষার্থী বেশি হওয়ায় এই বিভাগগুলো থেকে আটজন শিক্ষার্থীকে সাহায্য দেওয়া হবে। এছাড়াও বিএনসিসির সদস্যদের মধ্য থেকে মোট ১৫ জন সদস্যকে এই সহায়তার আওতায় আনা হবে। এক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী প্রতি আড়াই হাজার টাকা করে ও বিএনসিসি ক্যাডেটদের জন্য তিন হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। এতে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় পাঁচ লাখ ৭৫ হাজার টাকা।এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. শরাফত আলী বলেন, সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য এই সহায়তা করা হবে। অন্যান্য বছরের মতো এবারো যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বেতন ও সেমিস্টার ফি প্রদানে পাশে থাকতে পারে সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park