সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বরগুনায় দুই শিশুকে কুপিয়ে হত্যা , গ্রেফতার -১

  • আপডেট সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বরগুনা সদরে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আরও এক নারীকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের রোডপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ইলিয়াস সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা। সে আহত রিগানের আপন বড় বোনের স্বামী। নিহত শিশু হাফিজুল একই এলাকার গোলাম খবিরের ছেলে ও তাইফা আহত নারী রিগানের মেয়ে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী পরিত্যক্তা নারী রিগানের প্রতি লালসা ছিল দুলাভাই ইলিয়াসের। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে রিগান, তার শিশু কন্যা তাইফা ও প্রতিবেশী শিশু হাফিজুলকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিল। গভীর রাতে ওই বাড়িতে গিয়ে ঘরে ঢুকে ইলিয়াস জোরপূর্বক রিগানের সঙ্গে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করতে চাইলে রিগান বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে ইলিয়াস। এ সময় রিগানকে বাঁচাতে এলে দুই শিশুকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় ইলিয়াস। ঘটনাস্থলেই শিশু হাফিজুলের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে শিশু তাইফাও মারা যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ইলিয়াসকে আটক করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। নিহত শিশুদের মরদেহ মর্গে নেওয়া হয়েছে। আহত নারীকে চিকিৎসার জন্য বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park