সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বঙ্গবন্ধুর সমাধি সৌধে জাতীয় প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের শ্রদ্ধা নিবেদন।

  • আপডেট সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

মোঃ মিন্টু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাব ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ।
শুক্রবার (৪ঠা আগষ্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্ধশতাধিক নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছায়, তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় সেখানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত,সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, সহ সভাপতি রেজানুল হক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ সহ জাতীয় প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত,সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত ব‌ইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park