সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন করায় আটক ৩।

  • আপডেট সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৯০ বার পঠিত

নুর আলম:

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় অভিযান পরিচালনা করে তিনজন’কে আটক করেছে মাঝির ঘাট নৌ-পুলিশ। এ সময় তাদের থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড ও একটি ড্রেজার জব্দ করা হয়।

শুক্রবার (৪-আগস্ট) গভীর রাতে উপজেলার পালেরচর ইউনিয়নের পালেরচর বাজারের উত্তর পাশের পদ্মানদীতে এ অভিযান চালানো হয়।

আটককৃত ব্যাক্তিরা হলেন, জাজিরার কিনাই সিকদার কান্দি গ্রামের দানেশ শিকদারের ছেলে ফোরহাদ শিকদার(৩২), ঢ়াড়ি কান্দি এলাকার রাজ্জাক ঢ়াড়ির ছেলে মো: শাহাবুদ্দিন ঢ়াড়ি(২৮), ও বরগুনার মোমেসিপাড়া এলাকার হারুন হাওলাদারের ছেলে মো: রফিক(২২)।

আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে ১০১০ সালের বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১/১১৬ নম্বরের একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মাঝির ঘাট নৌ-ফাঁড়ির ইনচার্জ মোঃ রাসেল মিয়া।

তিনি আরও জানান, তার নেতৃত্বে শুক্রবার (৪-আগস্ট) রাতে নৌ-পুলিশ ফাঁড়ির উদ্যোগে নিয়মিত নৌ-টহল দিচ্ছিলেন তারা। এসময় তারা জানতে পারেন পালেরচর বাজারের কাছে একটি ড্রেজার দিয়ে নদীতে ড্রেজিং করে বালু উত্তোলন করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি ড্রেজার ও একটি বাল্কহেড সহ তিনজন’কে আটক করতে সক্ষম হন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park