সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরায় ধর্ষনের অভিযোগের যুবকের যাবজ্জীবন কারাদণ্ড।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৯৮ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ, সাতক্ষীরা:

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম দন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার(৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জি আযম এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামী আশাশুনি উপজেলার বৈরমপুর গ্রামের কালাম গাজীর ছেলে মিলন গাজী (৩৩)। মামলার বিবরণে জানা যায়, বাদীর কন্যা (১৪) বৈরমপুর গ্রামের একটি মাদ্রাসায় পড়াশুনা করতো। মাদ্রাসায় আসা যাওয়ার পথে আসামী তাকে প্রেমের প্রস্তাব দেয়। বাদীর কন্যা উক্ত প্রস্তাব প্রত্যখ্যান করার পরও আসামী তার পিছু ছাড়েনা। এক পর্যায়ে ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টায় আসামী বাদীর কন্যাকে তার ইচ্ছার বিরুদ্ধে বাড়ীর পাশের পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে এবং পরবর্তীতে আরও কয়েকবার ধর্ষণ করার ফলে এক সময় সে অন্ত:সত্বা হয়ে পড়ে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে আসামীকে এলাকাবাসী বাদীনীর কন্যাকে বিয়ের জন্য চাপ দিলেও আসামী বিয়ে করতে অস্বীকার করে। পরবর্তীতে বাদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলা চলাকালী সময়ে ভিকটিমের গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয় এবং ডিএনএ পরীক্ষায় আসামীর সন্তান মর্মে প্রমানও হয়।

রাষ্ট্র পক্ষ হতে আদালতে ৫ জন সাক্ষী উপস্থাপন করা হয়। আদালত সাক্ষীদের জেরা-জবানবন্দী ও নথি পর্যালোচনা করে গতকাল প্রকাশ্য আদালতে উপরোল্লিখিত রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি জহুরুল হায়দার বাবু। রায় ঘোষনার সময় আসামী পলাতক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park