বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বরগুনার লঞ্চ যাতায়াত।

  • আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা বরগুনায় যাত্রী সংকটের কারণ দেখিয়ে ঢাকা-বরগুনা রুটের লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

আজ (২১ আগস্ট ২৩) সোমবার বরগুনা থেকে নির্দিষ্ট সময়ে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেলেও ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে কোন লঞ্চ ছেড়ে আসবে না। এ নিয়ে যাত্রীদের মাঝে হতাশা দেখা দিয়েছে, লঞ্চে চলাচল করা যাত্রীরা পরেছেন মহা বিপাকে।

মহিবুল নামের এক যাত্রী বলেন, “আমরা সব সময় লঞ্চে চলাচল করি। এখন শুনলাম বরগুনা রুটের লঞ্চ নাকি মালিকপক্ষ বন্ধ করে দিয়েছে। এতে আমরা যারা লঞ্চে চলাচল করি, তাদের সমস্যা হবে।”

বরগুনা থেকে ছেড়ে যাওয়া এমভি রাজহংস-৮ লঞ্চের মাস্টার বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া একটু বৃদ্ধি, যার কারণে যাত্রী কম।

ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া এক যাত্রী কে এম রাজীব রায়হান বলেন, অতিরিক্ত কেবিন ভাড়া ও ডেকেও বেশি ভাড়া নেওয়ার কারণে যাত্রী কমে গেছে, এছাড়াও কেবিন নিয়ে সিন্ডিকেট তো আছেই যার কারণে আমাদের সুরক্ষিত যাতায়াতের পথ বন্ধ হয়ে গেলো।

এছাড়াও বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলে জানা যায়, অতিরিক্ত ভাড়া এবং লঞ্চ কর্তৃপক্ষের কিছু খামখেয়ালীপনার কারণেই যাত্রী কম হচ্ছে, যার কারণে আজ থেকে সম্পূর্ণভাবে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেলো।

এ বিষয়ে বরগুনা জেলার পোর্ট অফিসার নিয়াজ মাহমুদ বলেন, আজকে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে সঠিক সময় লঞ্চ ছেড়ে গেছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধের বিষয়টি আমরা সম্পূর্ণরূপে নিশ্চিত হতে পারি নি। তবে আমি জানতে পেরেছি, বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা ঢাকার লঞ্চ ঘাট থেকে সরিয়ে নিয়েছে, তাই আজ ঢাকা থেকে কোন লঞ্চ ছেড়ে আসেনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park