সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

  • আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবি। বুধবার দুপুরে পৌর এলাকার উত্তর নামাজপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা ইন্দুরকানী উপজেলার লাহুড়ী গ্রামের মোঃ হারুন অর রশিদের পুত্র মোঃ শফিকুল মৃধা ও সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামের মোঃ ছায়েদ শিকদার এর পুত্র সজিব শিকদার।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবির অফিসার ইনচার্জ মোঃ তাজমিলুর রহমান।
তিনি জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উত্তর নামাজপুর এলাকার ডিসি পার্ক সংলগ্ন জামে মসজিদের সামনে ২ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পরে এএসআই শাহী আল নওশাদ, মাসুদ আল বাশার, আল মামুন, রানা, শাকিলসহ ফোর্স নিয়ে আসামীদেরকে আটক করি। এ ঘটনায় এসআই শাহী আল নওশাদ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১টি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, মাদক বিরোধী অভিযানে আমাদের কয়েকটি টিম আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। আমাদের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান স্যারের নির্দেশে আগামী দিনেও আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park