সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

যশোরে মণিরামপুরের হরিদাসকাটিতে নারী সমাবেশ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

আবু জার গিফারী
নিজস্ব প্রতিবেদক:

যশোর জেলা তথ্য অফিসের, ব্যবস্থাপনায় ২৪ আগস্ট, ২০২৩ বৃহস্পতিবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ অর্থবছরের আওতায় জনসচেতনতামূলক নারী সমাবেশ মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের কে এইচ এন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, দিগঙ্গা কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাহুল রায়, কে এইচ এন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তুষার কান্তি সরকার, কে এইচ এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান। অতিথিরা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বিভিন্নক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন ২০৪১, ডেঙ্গু প্রতিরোধ, মাদক, মানব পাচার, গুজব, সাম্প্রদায়িকতা, বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। সভাপতিত্ব করেন, সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিম। সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ মোজাম্মেল হক, সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী প্রমুখ। নারী সমাবেশে উপস্থিত ছিলেন হরিদাসকাটি ইউনিয়নের প্রায় শতাধিক নারী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park