সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গোবিন্দগঞ্জে অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ যুবক।

  • আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩৪৩ বার পঠিত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২১ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এসময় আনিছুর রহমান (৫০), আরিফুল ইসলাম (৩০) ও সুজন মিয়া (৩৫) নামের তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

রোববার (২৭ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।

গ্রেফতার আনিছুর রহমান গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের খোরশাল গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে। এছাড়া আরিফুল ইসলাম ও সুজন মিয়ার ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ জানায়, রোববার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামী ব্লু-বার্ড ট্রাভেল্স নামের যাত্রীবাহী বাস তল্লাশিকালে আরিফুল ইসলামের কাছ থেকে ১০ বোতল ও সুজন মিয়ার কাছ থেকে বোতল ফেনসিডিল জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।

এছাড়া গোবিন্দগঞ্জের খোরশাল গ্রামের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান পলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park