বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

শিবচরে বসতবাড়ি থেকে উদ্ধার করা সেই গ্রেনেডটির বিস্ফোরন ঘটালেন বোম্ব ডিসপোজাল ইউনিট।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৫৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে শিবচর থানার সামনের একটি মাঠে গর্ত করে বিস্ফোরন ঘটানো হয়। এসময় আশপাশের সকল মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়। পরে ৩ ফুট মাটি গর্ত করে বিশেষ কৌশলে বিস্ফোরন ঘটানো হয়। গ্রেনেডটি পুলিশ বাড়িওয়ালা ও স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করেছিল শিবচর থানা পুলিশ । এটি উদ্ধার করে শিবচর থানায় রাখা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের ইজিবাইক চালক জয়নাল আবেদিনের কিশোর ছেলে তার মামা বাবু মোল্লার সাথে মামাবাড়িতে বসে একটি সিনেমা দেখার সময় সিনেমার একটি দৃশ্যে গ্রেনেড দেখতে পায়। এসময় ওই কিশোর তার মামাকে জানায় তাদের বাড়িতেও এ ধরনের একটি বস্তু আছে। সাথে সাথে ৩ জুলাই রাতে বাবু মোল্লা স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানালে সাংবাদিকরা শিবচর থানার ওসি মোঃ আনোয়ার হোসেনকে বিষয়টি অবগত করে। রাতেই শিবচর থানার এসআই মিলন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে যায়। এসময় পুলিশ জয়নালের ঘরের কাঠের আলমারি থেকে একটি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করে। গ্রেনেডটি পুরাতন জং পড়া তবে পিনযুক্ত। জয়নালের পরিবার বেশ কয়েক বছর আগে নিজেদের পুকুর খননকালে বস্তুটি পায়। এরপর থেকে ওই্ বস্তুটি পরিত্যক্ত অবস্থায় বাড়িতেই ছিল বলে তারা জানায়।
শিবচর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান , সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে গ্রেনেড সদৃশ্য বস্তুটি উদ্ধার করে থানায় আনা হয়েছিল। আজ বোম্ব ডিসপোজাল ইউনিট এটি বিস্ফোরন ঘটিয়েছে। এটি সক্রীয় একটি শক্তিশালী গ্রেনেড। বিস্ফোরনে বড় ধরনের বিকট শব্দ ও আশেপাশের এলাকা কেপে উঠে। আমরা জনগনকে অনুরোধ করবো যেন এ ধরনের কোন বিস্ফোরক পেলে পুলিশকে তারা জানায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park