বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

রংপুর র‍্যাব-১৩, এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৮ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
স্টাফ রিপোর্টার:
১লা সেপ্টেম্বর ২০২৩ একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল বহুদিন যাবৎ অনুসরণ করতে থাকা ০১ জন মাদক ব্যবসায়ী একটি সাদা প্রাইভেটকারে অভিনব কায়দায় মাদকদ্রব্য ফেন্সিডিল লোড করে বহনের পরিকল্পনাকালে সনাক্ত করে।তৎক্ষনাৎ দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন দৌলতপুর গ্রামস্থ ফুলবাড়ী টু দিনাজপুর গামী মহাসড়কের উত্তর পার্শ্বে মাইক্রোবাস স্ট্যান্ডে একটি প্রাইভেটকার ৪৭৭বোতল ফেন্সিগ্রীপ এবং ২২৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৩৩), পিতা-মোঃ আঃ জব্বার, সাং-দৌলতপুর, থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৩৩) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
উক্ত মাদক ব্যবসায়ীর প্রকৃত মাদকের লেনদেনের উৎস উদ্ঘাটনের নিমিত্তে র‍্যাব-১৩, রংপুর এর তদন্ত চলমান রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় র‍্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং ধৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park