সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে প্রান গেলো বাকপ্রতিবন্ধী নারীর।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৮ বার পঠিত

মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি গ্রামের এ ঘটনাটি ঘটে।
নিহত নারীর নাম রহিমা খাতুন (৩৮)। সে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগাড়ী গ্রামের রফিক শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী রহিমা কানে কম শুনতেন। সকালে রেললাইন পার হওয়ার সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ।
নিহতের ঘটনাটি নিশ্চিত করে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, রহিমা বাকপ্রতিবন্ধী হওয়ায় কানে কম শুনতেন। তাই রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় ট্রেন আসার শব্দ শুনতে না পেরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park