সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে জেলা যুবদলের কমিটি ঘোষণা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর জেলা যুবদলের আশিংক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রিয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ শফিকুল ইসলাম মিল্টন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা যুবদলের আশিংক আহবায় কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মারুফ হাসান কে আহবায়ক ও এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে ০৮ সদস্য বিশিষ্ট্য জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মো: কামরুজ্জামান তুষার, যুগ্ম আহবায়ক এমডি বদিউজ্জামান শেখ রুবেল, যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, যুগ্ম আহবায়ক সালমান জাকির, যুগ্ম আহবায়ক মো: রিয়াজ সিকদার, যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন।

নবগঠিত কমিটির আহবায়ক মারুফ হাসান জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন এবং নবগঠিত কমিটির সদস্য সচিব এমদাদুল হক মাসুদ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। যুগ্ম আহবায়ক এমডি বদিউজ্জামান শেখ রুবেল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ২০১৮ সালে মো: মিজানুর রহমান শাহীনকে সভাপতি ও মো: সহিদুল ইসলাম সাঈদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি গত পাঁচ বছর সংগঠনের কার্যক্রম চালায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park