বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

মোঃ মাসুদ রানা,বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ডাঃ ছোয়ার চিকিৎসার অবহেলায় বিশ্বজিৎ কুমার (৩৭)নামে একজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে এমন তথ্যর ভিত্তিতে সংবাদ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার শাঁখারীদহ গ্রামের বিজয় কুমার এর ছেলে বিশ্বজিৎ কুমার বিষ খেয়ে আত্নহননের চেষ্টা করলে তার পরিবারের লোকজন রাত ৮ টা ৫ মিনিটে ভর্তি করে। এরপর রোগীকে ওয়াশ করে ওয়ার্ডে নিয়ে আসলে রোগীর অবস্থা খারাপ দেখে কর্তব্যরত নার্স রাকেয়া খাতুন বলে রোগীর অবস্থা ভাল নাই বলে ডাঃ ডাকতে বলেন। তখন বিশ্বজিৎ কুমারের স্বজনরা একাধিকবার দায়িত্বরত মেডিকেল অফিসার ছোয়ার কাছে গেলেও উনি ব্যস্ত আছেন বলে একবারের জন্য হলেও রোগীর নিকট যায়নি বলে রোগীর অভিভাবকরা জানান। পরবর্তীতে রোগীর অবস্থা আরও খারাপ হলে মেডিকেল অফিসার রাজিব হাসান এসে রোগীর ঔষধ প্রয়োগ করার কিছুক্ষণ পরে রোগী মারা যায়।কান্নার আওয়াজ ছড়িয়ে পড়ে হাসপাতাল ওয়ার্ডে। এমন পরিস্থিতিতে সাংবাদিকগণ তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করে। অভিযোগের বিষয়টি নিয়ে মেডিকেল অফিসার ডাঃ ছোয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি কর্তব্যরত সাংবাদিকদের সাথে অসৌজন্য মূলক আচরন করেন। বিভিন্ন ধরনের অবাঞ্চিত ভাষা ব্যবহার করে উত্তেজিত ভঙ্গীতে সাংবাদিকদের সাথে ঝগড়া করতে থাকে। এক পর্যায়ে তিনি চেয়ার থেকে উঠে কলম চেলে ফেলে দিয়ে ভিতরে চলে যান। এঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ম্যজিট্রেট পরিচয়ে,নেতা পরিচয়ে ,সাংবাদিক পরিচয় দিয়ে নিউজ তুলে নেওয়ার জন্য হামলা মামলার হুমকী ধামকি অব্যাহত রেখেছে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park