সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারী জেলায় জলঢাকা উপজেলার সহকারী শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

  • আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী জেলায় জলঢাকা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন আতাউল বারী আপেল। এ উপলক্ষে সোমবার (১১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে প্রাথমিক শিক্ষা পদক কমিটি তার নাম ঘোষণা করেন। তিনি উপজেলার শৌলমারী ইসাতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা পদক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতার, সদস্য উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমান ও উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক সত্যের প্রতি কন্ঠ জনাব মোঃ মর্তুজা ইসলাম।
এছাড়াও ২০২৩ সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ফারুকুজ্জামান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রেহেনা পারভিন ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন স্নিগ্ধা বেগম। কাব শিক্ষক হিসেবে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন পূব গোপালঝাড় চরভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তাহাজুল ইসলাম, কর্মচারি মতিউর রহমান। এবারে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে চিরাভিজা গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ উপজেলা সহকারি শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। নির্বাচিতগণ জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের জন্য অংশগ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park