বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

গোবিন্দগঞ্জে ১১ শত ৪ টাকা ৫৯ পয়সা দরে বিক্রি ৪৩৫ টি গাছ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৬ বার পঠিত

শহিদুল ইসলাম খোকন
বিশেষ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জের গাছ বিক্রয় কমিটির আহবায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক কর্তৃক গত ২৩ আগস্ট ২০২৩ স্বাক্ষরিত পত্রে উপজেলার ৮ নং নাকাই ইউনিয়নের খুকশিয়া মৌজার নাকাই জুমারঘর রাস্তার বটতলী হতে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত রাস্তার ৪৩৫ টি ইউক্লিপ্টাস গাছ ৪ লাখ ৮০ হাজার ৫ শত টাকায় সর্বোচ্চ দরদাতা হিসাবে মোত্তালিব হোসেন নামে একজন কাঠ ব্যবসায়ি কে ৪০ দিনের মধ্যে গাছ কর্তনের কার্যদেশ প্রদান করে। এ কার্যদেশ অনুযায়ি গাছ গুলো কর্তন করা হয়। ইতিমধ্যে সড়কের অর্ধেক গাছ কর্তন করা হয়েছে।

সে পত্রের নির্দেশনা অনুযায়ী পাশের জমির ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতি পূরুনের নাম মাত্র অর্থ দিয়ে খুকশিয়া এ সড়কের ৪ শত ৩৫ টি গাছ ১১ শত ৪ টাকা ৫৯ পয়সা দরে মোট ৪ লাখ ৮০ হাজার ৫ শত টাকায় বিক্রি করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করলে ম্যানেজ প্রক্রিয়ার এক জাতা কলের কাছে নতুজানু হয়ে নিরব দর্শক হয়ে গেছে। এভাবে উপজেলার খুকশিয়া মৌজার গাছ গুলো নাম মাত্র মুল্যে বিক্রির ঘটনায় জনমনে নানা জল্পনা কল্পনা চলছে। গাছ কর্তন কার্যদেশ পত্রে গাছ রোপনকারী সমিতির কোন নাম পাওয়া যায়নি, স্থানীয়রা জানে না, গাছ রোপনকারী সমিতির নাম।

স্থানীদের মতে গাছ রোপনকারী সমিতির সভাপতি শাহ আলম তার নিকট সমিতির নাম ও নাম মাত্র মুল্যে গাছ বিক্রি করার বিষয়ে জানতে চাইলে কোন কিছু বলতে নারাজ তিনি। তবে তিনি গাছ বিক্রয় কমিটির নিকট বিস্তারিত তথ্য জানার জন্য বলেন।

এবিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও গাছ বিক্রয় কমিটির আহবায়ক এনামুল হক মুঠোফোনে জানান,গাছ গুলো নিলামের মাধ্যমে নির্ধারিত মুল্যের উপরে সর্বোচ্চ দরদাতা কে গাছ কর্তনের কার্যদেশ প্রদান করা হয়েছে।

তবে নাকাই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ সাজু খন্দকারের সাথে যোগাযোগ করে মোবাইলে না পাওয়ায় তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গোবিন্দগঞ্জ উপজেলার এ সড়কটিতে পরিপক্ক ও অপরিপক্ক গাছ গুলো নাম মাত্র মুল্যে বিক্রির বিষয়টি উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও বিভাগীয় বন কর্মকর্তারাসহ সংশ্লিষ্টদের সরেজমিনে ক্ষতিয়ে দেখার প্রয়োজন বলে মনে করেন সর্বসাধারন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park