বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের ৬৮নং উত্তর শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও সেবাসমূহ তুলে ধরেন। এসব সেবা গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। জেলা তথ্য অফিসের উপপরিচালক লেলিন বালা এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার উপজেলা নিবার্হী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অদিতি বিশ্বাস, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কৃষ্ণা সূতার। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ৬৮নং উত্তর শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝুমুর সাহা।

সভায় বক্তারা সরকারের অর্জিত সাফল্য এবং বিভিন্ন সেক্টরের উন্নয়নসহ ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি, স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, ভিশন-২০৪১, ৪র্থ শিল্প বিল্পব, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার রোধ, শিশুদের মোবাইলের প্রতি আসক্তিরোধ ইত্যাদি বিষয়ে বক্তব্য প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন নারী বান্ধব কর্মকান্ড ও শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়নের প্রসংশা করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park