সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

উত্তরাঞ্চলে আনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেপ্তার।

  • আপডেট সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬১ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম

রংপুর র‍্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের উত্তরাঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বশীল মুনতাসীর বিল্লাহসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ এর আভিযানিক দল ঠাকুরগাঁও ও দিনাজপুরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরগাঁওয়ের মহসীন আলীর ছেলে ইয়াছিন (১৭), দিনাজপুরের কেরামত আলীর ছেলে মুনতাসির বিল্লাহ (৩৬), রিয়াজুল ইসলামের ছেলে আব্দুল মালেক (৩৩) ও আব্দুস সালামের ছেলে সাব্বির হোসেন (২০)। এ সময় তাদের কাছ থেকে আলমত হিসেবে বিভিন্ন দাওয়াতি বই, ৪টি মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।
শুক্রবার বিকালে রংপুর নগরীর আলমনগরস্থ র‍্যাব-১৩ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, গত ৩১ আগস্ট ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে র‌্যাব নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ অঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্তসহ ৫ জনকে গ্রেপ্তার করে। তারা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে বিভিন্ন অঞ্চলের কার্যক্রম ও সদস্য নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এর ভিত্তিতে উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে নজরদারী বৃদ্ধি করে র‌্যাব এবং বৃহস্পতিবার ৪ সদস্যকে গ্রেপ্তার করে।
র‍্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, আফগানিস্তানের তালেবানের উত্থানে উদ্ধুব্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কার্যক্রম পরিচালনা করছিল তারা। তারা বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে সংগঠনে যোগদান করে। পরবর্তীতে তারা উত্তরাঞ্চলে সংগঠনের সদস্য সংগ্রহে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি দাওয়াতী কার্যক্রম পরিচালনা করছিল। তারা সমাজের ধর্মভীরু মুসলমানদের বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতনের ভিডিও ফুটেজ দেখিয়ে এবং বিভিন্ন ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে ভুল বুঝিয়ে সংগঠনে যোগদান ও তাদের তথাকথিত জিহাদের প্রতি আগ্রহ করার মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে তোলে। এ উদ্দেশ্যে সংগঠনের সদস্যদেরকে তারা বিভিন্ন উগ্রবাদী বই সরবরাহ করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park