সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নাটোরে নৌকার মাঝি সিদ্দিকুর রহমান পাটোয়ারি।

  • আপডেট সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

নাটোরে নৌকার মাঝি সিদ্দিকুর রহমান
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) সংসদীয় আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির জেলা কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোয়ন বোর্ডের সভায় তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানান, নাটোর-৪ আসনে দলীয় মনোনয়ন চেয়ে ১৭ নেতা মনোনয়ন ফরম কেনেন। মনোনয়ন বোর্ড মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে দলের মনোনয়ন দিয়েছে।

এই আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন নেন প্রয়াত সংসদ-সদস্য আব্দুল কুদ্দুসের মেয়ে ও নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, গোরুদাশপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাদক্ষ আহমদ আলী, সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ আলী, রাজশাহী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম রফিকুল পারভেজ, জেলা আওয়ামী লীগের সদস্য রতন কোমার সাহা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আরিফুল ইসলাম, সদস্য কে এম জাকির হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এস এম আসাদ-উজ জামান, সহ সভাপতি একে এম শাহজাহান কবির, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান পাটোয়ার, জেলা বড়াইগ্রাম উপ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, উপ কমিটির সাবেক সদস্য সুব্রত কোমার কুন্ডু, যুবলীগের কেন্দ্রীয় সদস্য মো আতিকুর রহমান, গুরুদাশপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদের।

জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ও সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে নাটোর-৪ আসন শূন্য হওয়ায় এই আসনে উপ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park