বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

সাতক্ষীরায় ইয়াবাসহ এক মাদক চোরাকারবারি আটক করেছে (ডিবি) পুলিশ।

  • আপডেট সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৮ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে কালীগঞ্জ থেকে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার খারহাট গ্রাম থেকে ইয়াবাসহ ওই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক চোরাকারবারির নাম মো. হাফিজুল ইসলাম (২১)। সে কালিগঞ্জ উপজেলার খারহাট গ্রামের গফফার হোসেন গাজীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, কালিগঞ্জ উপজেলার খারহাট গ্রামের জনৈক প্রেম চন্দ্র হালদার এর বাড়ির সামনে রাস্তার উপর উপর কয়েকজন চোরকারবারি মাদক বেচা কেনার জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তি গোয়েন্দা পুলিশের এসআই শিমুল হালদারে নেতৃত্বে এক দল পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক চোরাকারবারি হাফিজুল ইসলামকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park