
নুর আলম
নিজেস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি’র আয়োজন করা হয়েছে। রবিবার (১৭-ই সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার বিভিন্ন দপ্তর প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে গিয়ে শেষ হয়।
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় এই র্যালি। র্যালিতে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল, উপজেলা কৃষি অফিসার মোঃ জামাল হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সৌরভ রেজা শিহাব সহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান গন।
র্যালির আয়োজন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল জানান, ডিজিটাল পদ্ধতিতে সেবার মান উন্নয়ন, সরকারি প্রকল্পের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সহ স্থানীয় সরকারের নানামুখী উন্নয়ন মূলক কর্মসূচি জনসাধারণের কাছে তুলে ধরাই হচ্ছে এই র্যালির মূল উদ্দেশ্য।
পরে ফিতা কেটে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ এর শুভ উদ্ভোদন করেন উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল।