সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ব শত্রুতার জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষরা

  • আপডেট সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৯ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন,সাতক্ষীরা:

সাতক্ষীরার আশাশুনির নওয়াপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষরা।
আহত সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর নাম সাবিনুর খাতুন(৩৩) তিনি আশাশুনি উপজেলার নোয়াপাড়া গ্রামের ইয়াছিন আলী সরদার এর স্ত্রী।
আহত গৃহবধূর স্বামী আশাশুনি উপজেলার নোয়াপাড়া গ্রামের মোঃ নুর মোহাম্মাদ সরদার এর ছেলে মোঃ ইয়াছিন আলী সরদার (৩৫) জানান, গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর দু’টোর দিকে আমি বাড়ী হইতে হিজল ডাঙ্গা রওনা করে পার্শ্ববর্তী আবুল গাজীর ছেলে আকরাম গাজী(৫৫), আকরাম গাজীর ছেলে সুমন গাজী(২২) আকরাম গাজীর বউ মোছাঃ আম্বিয়া খাতুন(৪৫) সহ আরও দুই তিন জন ধারালো চাকু লোহার রড বাঁশের লাঠি নিয়ে ওৎ পেতে থাকে। এসময় তারা আমার গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। আমি মৌখিক ভাবে প্রতিবাদ করার সাথে সাথে তারা আমাকে বেধড়ক পিটায়ে সর্বশরীরে নিলাফোলা জখম করে। আমার ডাকচিৎকারে আমার ৭ (সাত) মাসের গর্ভবতি স্ত্রী সাবিনুর খাতুন(৩৩) ও ছেলে ফাহিম হোসেন (১৫) দ্রুত উদ্ধারে এগিয়ে এলে সুমন গাজী আমার স্ত্রীর তলপেটে লাথি মেরে মারাত্মক আহত করে। তারা আমার ছেলেকেও বেধড়ক পিটায়ে জখম করে। তারা আমার স্ত্রীর চুলের মুঠি ধরে মাটিতে মাথা থেতলিয়ে আহত করে। আমার স্ত্রীর পরনের জামা কাপড় টানিয়া ছিড়ে বে-আব্রু করে ও আমার স্ত্রীর বুকে পেটে পা দিয়ে মাড়িয়ে এবং আমার ছেলেকে পিটাইয়া আহত করে। আমার স্ত্রী জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়। তাদের সাথে থাকা অজ্ঞাতরা আমার মটর সাইকেল লোহার রড দিয়ে ভাংচুর করে আনুঃ ৫০,০০০/- টাকার ক্ষতি সাধন করেন। তারা হত্যার উদ্দেশ্যে তাদের হাতে থাকা লোহার রড দিয়ে আমার মাথায় বাড়ি মারিতে গেলে আমি ডান হাত দিয়ে ঠেকাইলে উক্ত আঘাত আমার ডান হাতের গোছায় লেগে হাড়ভাঙ্গা যুক্ত জখম হয়। তারা আমার নিকট হারির টাকা ১,০০,০০০/- টাকা নিয়া খুন জখমের হুমকি দিয়ে চলিয়া যায়। এসময় আমাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে আমাকে স্ত্রী সহ ছেলেকে চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদরে নিয়ে ভর্তি করি। বর্তমানে আমার স্ত্রী ও ছেলেকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমার স্ত্রীর ও তার গর্ভে থাকা ভ্রমণের অবস্থা আশাংকাজনক। এঘটনায় আমি বাদী হয়ে আশাশুনি থানায় লিখিত এজাহার জমা দিয়েছি। আমি জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছি।
আশাশুনি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিশ্বজিৎ কুমার জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত আসামিদের আটক করতে কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park