বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

গোবিন্দগঞ্জে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

শহিদুল ইসলাম খোকন
বিশেষ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাটবীজ উৎপাদকারী চাষী পর্যায়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে পাট অধিদপ্তর বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।

উদ্ভোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলী, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান,
গাইবান্ধা পাট অধিপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম,গোবিন্দগঞ্জ পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সাদ্দম হোসেন।

এরপর দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন পাটবীজ চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park