বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

জলঢাকায় স্মার্ট নারী উদ্যোক্তার উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

মোঃ এমদাদুল হক
জলঢাকা প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলায় স্মার্ট নারী উদ্দ্যোক্তা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর।

আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, ও সর্বজয়া নারী উদ্যোক্তা, সংস্থার সভাপতি নাফিসা আকতার পলি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, বাংলাদেশ প্রেসক্লাব জলঢাকা উপজেলা শাখার সভাপতি গোলাম রব্বানী ডলার।
সর্বজয়ার সহ-সভাপতি জাকিয়া আফরিন হোসেন, রুমি বেগম, স্থানীয় উদ্দ্যোক্তা উম্মে হাবিবা লিসা, ও শিরিন আকতার আশা প্রমুখ।

সভায় প্রধান অতিথি নারী উদ্যোক্তাদের সকল প্রকার সহযোগিতা করার কথা বলেন। প্রধান আলোচক ইউএনও ময়নুল ইসলাম বলেন,
জলঢাকা উপজেলা প্রশাসন সবসময় স্থানীয় উদ্দ্যোক্তাদের পণ্য ক্রয় করে উৎসাহ প্রদান করেন। কারন এতে স্থানীয় উদ্দ্যোক্তারা তাদের কাজে স্বীকৃতি পায়। সেমিনারে জলঢাকা উপজেলার নারী উদ্যোক্তাদের সরকারি সকল সুযোগ সুবিধা গ্রহণ সম্পর্কে ধারনা দেওয়া হয়। এছাড়াও স্থানীয় উদ্দ্যোক্তাগণ তাদের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন। উপজেলা পরিষদের আয়োজনে সেমিনারে ৪৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park