সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জেলা তথ্য অফিস যশোরের আয়োজনে মনিরামপুরের চালুুয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৫১ বার পঠিত

আবু জার গিফারী
নিজস্ব প্রতিবেদকঃ

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় জেলা তথ্য অফিস যশোর কর্তৃক আয়োজিত মণিরামপুর উপজেলার চালুয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার সকালে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুস সালাম। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিস, যশোরের সিনিয়র তথ্য অফিসার জনাব মোঃ রেজাউল করিম। সহকারী তথ্য অফিসার জনাব এলিন সাঈদ-উর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক জনাব মোঃ মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা অফিসার জনাব কামরুল বাসার উমর ফারুক, সহকারী শিক্ষা অফিসার জনাব বাবলু রহমান, চালুয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি
জনাব মোঃ হাফিজুর রহমান, বিদ্যালয়ের সহসভাপতি জনাব বিধান চন্দ্র রায় ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অমিতাভ মণ্ডল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এক সময় স্কুল ঘর কাঁচা ছিলো, দেশের অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের সাথে সাথে গ্রাম গঞ্জেও এখন পাকা স্কুল,কলেজ ও মাদ্রাসা গড়ে উঠেছে। বছরের প্রথমেই এখন সারা দেশের শিক্ষার্থীরা নতুন বই হাতে পাচ্ছে যা বিশ্বের ইতিহাসে বিরল।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমাদের ছেলেমেয়েরা কখন কোথায় যাচ্ছে তা অভিভাবক হিসাবে আমাদের খোঁজ খবর নেয়া দায়িত্ব। তারা যেন মাদক ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে, ঠিকমত লেখাপড়া করে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন ২০৪১, মাদক, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধ, ইভটিজিং প্রভৃতি উন্নয়ন ও জনসচেতনতামূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সমাবেশে দুই শতাধিক নারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park