সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বরগুনায় বিচারপতির সাথে আইনজীবীদের মতবিনিময়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বরগুনায় আইনজীবী সমিতির আইনজীবীদের সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারক শাহেদ নুরউদ্দিন এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল ১০ টায় সমিতির সভাপতি অ্যাডঃ মোঃ আক্তারুজ্জামান বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. আতিকুল হক এর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বরগুনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি শাহেদ নুরউদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরগুনা জেলা দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক মশিউর রহমান খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এফএম মেজবাহুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ মাহবুব আলম, বিজ্ঞ পিপি ও জিপিসহ বিজ্ঞ আইনজীবীবৃন্দ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা জেলার বিচার বিভাগের সকল বিচারকগন, আইনজীবী সমিতির সদস্য বৃন্দ, গণমাধ্যম কর্মী, পুলিশ প্রমুখ।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি শাহেদ নুরউদ্দিন বলেন, কোর্ট ভিজিট করে দেখলাম অন্য জেলার চেয়ে বরগুনা জেলার মামলার নিষ্পত্তির হার অনেক বেশি। এটা সত্যি প্রশংসনীয় বরগুনার জন্য। এবং বরগুনা বার এবং বেন্স এর সাথে গভীর সম্পর্ক এটা দেখে আমার খুব ভালো লেগেছে।

তিনি আরো বলেন, এখানকার মানুষ অস্প্রদায়িক সাংস্কৃতিকমনা এবং সচেতন পরিপাটি এটা দেখে আমি বিমোহিত।

অন্য দিকে গত দুইতিন ধরে আমতলী, পাথরঘাটা ও বেতাগী ঘুরে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে পর্যটন সম্ভাবনাময় বরগুনার তিনি তিনি অতুলনীয় প্রশংসা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park