বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

নীলফামারীতে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৬৭ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলায় আমেনা আক্তার নামে এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১১ অক্টোবর) বিকেলে জলঢাকা উপজেলার গোলমুন্ডার তিস্তা নদীর চর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় এক গৃহবধূসহ তিনজনকে আটক করে পুলিশ। তবে পুলিশ আটককৃতদের বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে জানাবে বলে জানিয়েছে। শিশু আমেনা আক্তার উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চর হলদিবাড়ি গ্রামের আলকাজ আলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল ৫টার দিকে বাড়ির বাইরের আঙ্গিনায় প্রতিদিনের মতো খেলাধুলা করতে যায় শিশু আমেনা। সারাদিন রোজা থাকায় আমেনার মা নার্গিস বেগম সন্ধ্যায় রান্না ঘরে ইফতার করতে যায়। ইফতার শেষে নামাজ পড়তে যায়। তখনও আমেনা উঠানেই খেলছিল। নার্গিস বেগম নামাজ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উঠানে এসে দেখেন আমেনা নেই। আমেনাকে না পেয়ে সবাই মিলে বিভিন্ন জায়গায়, এমনকি বাড়ির পাশের পুকুরে নেমেও খোঁজাখুঁজি করে। কিন্তু শিশু আমেনাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে শিশুটির বাড়িতে ফোন করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পাঠানোর কথা বলা হয়। আর তা না করলে শিশু আমেনাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তখন শিশুটির অপহরণকারীদের কথা মতো এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিতে রাজি হন।

এরপর অপহরণকারীরা শিশুটির ঘুমন্ত ছবি তার বাবার মোবাইলের ইমুতে পাঠায় ও মুক্তিপণ দাবি করে। পরে শিশুটির পরিবার সেই নম্বরে যোগাযোগ করলে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর বুধবার বিকেলে জলঢাকা উপজেলার গোলমুন্ডার তিস্তা নদীর চর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির বাবা আলকাজ আলী বলেন, আমি তো তাদের কথা মতো টাকা দিতে রাজি ছিলাম। তাহলে আমার মেয়েটাকে কেন মেরে ফেলল। আমি বিচার চাই।

জলঢাকা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন, এ ঘটনায় তিনজকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে প্রেস ব্রিফিংয়ে জানানো হবে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park