সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শেখ হাসিনা টাকা গিলে খান না, দেশের উন্নয়ন করেন: শাজাহান খান

  • আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৮১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী
মাদারীপুর-২ এর সংসদ সদস্য শাজাহান খান এমপি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা গিলে খান না, দেশের উন্নয়ন করেন।

শুক্রবার (১৩-ই অক্টোবর) মাদারীপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন,
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে এক কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মাদারীপুর প্রেসক্লাবের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
দেশের উন্নয়ন প্রসঙ্গে সাবেক এ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়ন কর্মকাণ্ড যেভাবে করে যাচ্ছেন, এটা উন্নয়নের রোলমডেলই নয়, বলা চলে উন্নয়নের স্বর্ণমডেল। দ্রুততার সঙ্গে এত উন্নয়ন একটা দেশ করতে পারে, তার অনন্য উদাহরণ শেখ হাসিনা। তিনি টাকা গিলে খান না, বিএনপির এমন অভিযোগ ধোপে টিকবে না।
আইএমএফ প্রতিবেদনে বলা হয়েছে, চীন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের জিডিপি অনেক ভাল। বর্তমানে দেশের জিডিপি ৬ শতাংশ, যা ২০২৮ সালে ৭ শতাংশে উন্নীত হবে। ‘এটা তাদের ভবিষ্যদ্বাণী’, যোগ করেন শাজাহান খান।
বিএনপিকে নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। দলটি তাল হারিয়ে ফেলেছে। বিএনপি চিন্তা করেছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচন অকার্যকর করে দেবে। নির্বাচনের দিন সন্ত্রাসী কার্যক্রম করবে। দেশের জনগণ এ ব্যাপারে অনেক সর্তক ও সচেতন। এরই মধ্যে পথ হারিয়েছে তারা। কাজেই বলব, নির্বাচনে আসুন; সব দলের অংশগ্রহণে বিশ্বের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব।
দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়ার বয়স অনেক, এই বয়সে মানুষ অসুস্থ হতেই পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও গুরুত্ব দেবেন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে। সব ধরনের চিকিৎসা বাংলাদেশেই হবে। বিদেশে চিকিৎসা নেয়ার ব্যাপারে আইন অনুযায়ী সরকার প্রয়োজনে ব্যবস্থা নেবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park