সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে মদ পানে ২ তরুণীর মৃত্যু।

  • আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৯৬৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

মাদারীপুর পৌর এলাকায় মদ পানে সাগরিকা ও পারুল আক্তার রুপা নামে ২ তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) রাতে পৌরশহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১৫ অক্টোবর) সকালে ২ জনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মৃত সাগরিকা পৌরশহরের উকিলপাড়া এলাকার কে এইচ শাকিল আহম্মেদের মেয়ে ও তার বান্ধবী পারুল আক্তার রুপা ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার মালেক মাতুব্বরের মেয়ে।

জানা যায়, ভোরে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ ও তার বান্ধবী পারুল আক্তার রুপাকে। অসুস্থ অবস্থায় সাগরিকার মা সাবিনা ইয়াসমিন ও তার মামা মো. বাবু এবং ডালিয়াকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে আনা হয়। এদের মধ্যে বাবু ও ডালিয়াকে ভর্তি করা হয়েছে।

সাগরিকার মা সাবিনা ইয়াসমিন বলেন, পারুলসহ কয়েকজন মেয়ে আমাদের বাসায় বেড়াতে আসে। রাতে আমরা সবাই দেশি ও বিদেশি মদ খেয়ে ঘুমিয়ে পড়ি। পরে দেখি আমার মেয়ে সাগরিকা ও তার বান্ধবী পারুল মারা গেছে।

সাগরিকার মামা মো. বাবু বলেন, আমার বাড়ি নাটোর। আমি এখানে বোনের সাথে থাকি। এক বছর হলো এখানে এসেছি। একটি ইটভাটায় কাজ করি। রাতে আমার ভাগনি ও ওর কয়েকজন বান্ধবী মিলে মদ পান করি। এরপর ঘুমিয়ে পড়ি। জেগে দেখি আমার ভাগনি ও তার বান্ধবী মারা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, শনিবার রাতে ওই বাসায় অপরিচিত ৩-৪ জন নারীকে ঢুকতে দেখেন তার। ঘটনার পর অন্য নারীদের আর দেখা যায়নি।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রিয়াদ মাহমুদ বলেন, দুই তরুণীকে মৃত অবস্থায় এখানে আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কলেজ রোডের পেছনে লোকমান মোল্যার বাড়ির চারতালায় সাবিনা ইয়াসমিন তার মেয়ে সাগরিকাকে নিয়ে ভাড়া থাকেন। প্রাথমিকভাবে জেনেছি শনিবার রাতে সাগরিকার ৩ বান্ধবী ওই বাসায় বেড়াতে আসেন। এরপর তারা সবাই মিলে মদপান করে। কিছুক্ষণ নাচা-নাচি করে ঘুমিয়ে পড়ে। জেগে দেখেন সাগরিকা ও তার বান্ধবী মারা গেছে। এ ঘটনায় আরো ২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে।

ওসি আর বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহত সাগরিকার মা সাবিনা ইয়াসমিনকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park