সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বরগুনা জেনারেল হাসপাতালে শেখ রাসেলের জন্মদিন পালনের নামে অসম্মান।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

সানাউল্লাহ রেজা শাদ,বরগুনা প্রতিনিধি :

শেখ রাসেলের জন্মদিন পালনের নামে উল্টো শেখ রাসেলকে অসম্মান করার অভিযোগ উঠছে বরগুনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয় সংশ্লিষ্ট একটি ছবি ছড়িয়ে পড়ার মধ্যে দিয়ে এমনই অভিযোগ ও সমালোচনার ঝর ওঠে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ১০০ শয্যার জেনারেল হাসপাতালের নিচতলায় বারান্দার একটি দেয়ালে শেখ রাসেলের ছবির সামনে রোগীদের স্ট্যাচারের ওপর সরকারি সম্পত্তি লেখা রোগীদের একটি বেডশিট দিয়ে তার ওপর কয়েকটি ফুল রাখা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়কের অনুমতিতে এ আয়োজন করা হয়েছে।
এর আগে একইদিন দুপুরে স্থানীয় স্বাস্থ্য সেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীরা জেনারেল হাসপাতালে তথ্য সংগ্রহে গেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এমন আয়োজন তাদের দৃষ্টিতেও আসে। এসময় এমন সব আয়োজন নিয়ে ব্যস্ততার অজুহাতও দেন তত্তাবধায়ক লোকমান হাকিম।
এ বিষয় স্থানীয় সংবাদকর্মী রিপন মালী বলেন, বরগুনা জেনারেল হাসপাতালে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে সাজসজ্জার চিত্র দেখে আবাক হয়ে গেছি। মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি। লোক দেখানো এমন আয়োজন না করাই ভালো, এটা ইচ্ছাকৃত ভাবে অসম্মান করা ছাড়া কিছুই না।
তিনি আরও বলেন, আমরা হাসপাতালে কিছু তথ্যের জন্য তত্ত্বাবধায়কের কাছে এসেছিলাম। তখন তিনি এমন আয়োজনে ব্যস্ততার অজুহাত দিয়ে আমাদের চলে যেতে বলেন।
বরগুনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি রায়হান শাওন বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও যেখানে আওয়ামী লীগ সরকার টানা ১৫ বছর ক্ষমতায় সেখানে শেখ রাসেলের জন্মদিন পালনে এমন দায়িত্ব অবহেলা নাকি ইচ্ছাকৃত ভাবে অপমান করা এটা আমাদের বোধগম্য নয়। আশাকরি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজর নেবেন।
এ বিষয় নিয়ে ফেসবুক পোস্টে বরগুনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাগর কর্মকার বলেন, বরগুনা সদর হাসপাতালের ছবি এটি।
দুঃখজনক, সঠিক সম্মান দিতে না পারলে অসম্মান করার অধিকার কারো নাই।
এ বিষয় তত্ত্বাবধায়ক লোকমান হাকিম মুঠোফোনে বলেন, ‘ডিসি অফিস থেকে বলেছিল করতে তাই এটা পালন করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার বিষয় আমি দেখিনি, পোস্টগুলো আমাকে দেন।’ তবে অসম্মান হওয়ার বিষয়ে তিনি কোন মন্তব্য না করে ডিসি অফিসে মিটিংয়ে যাচ্ছেন বলে এড়িয়ে যান দায়িত্বশীল এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park