সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত ও বৈষম্যমুক্ত দেশ গড়েছেন প্রধানমন্ত্রী। বললেন জুনাইদ আহম্মদ পলক।

  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২০৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বৈষম্যমুক্ত দেশ গড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম পরিচয় নয়, বরং মেধা, যোগ্যতা আর দক্ষতায় এখন দেশে কর্মসংস্থান হয়।”
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে দুর্গাপূজা উপলক্ষ্যে আজ শুক্রবার (২০ অক্টোবর) উপজেলার ৯৫টি মন্দির ও পূজা মণ্ডপের অনুকূলে জিআর চালের বরাদ্দপত্র এবং ব্যক্তিগত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব বলেন।
পলক বলেন, “মহান স্বাধীনতা যুদ্ধ এবং ভাষা আন্দোলনসহ দেশের সব অধিকার রক্ষার আন্দোলনে মুসলিমের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীরা জীবন দিয়েছেন। স্বাধীনতার পরে রচিত সংবিধানে বঙ্গবন্ধু সব ধর্মের মানুষের অধিকারকে সুরক্ষিত করেছেন। বঙ্গবন্ধু সংবিধানে ধর্মনিরপেক্ষতার নীতি সন্নিবেশিত করেছেন। ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়, বরং ধর্ম যার যার রাষ্ট্র সবার। ৭৫ এর পরে সনাতন ধর্মাবলম্বীদের ওপর অকথ্য নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে এই অত্যাচার-নির্যাতন বন্ধ করেছে।”

তিনি বলেন, “বিগত দিনের মতো দেশের সূবর্ণ সময়ে ষড়যন্ত্রের কালো মেঘ এখন আমাদের দেশে। ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত এবং দেশকে অস্থিতিশীল করতে চায়। ধর্মকে ব্যবহার করে বিশৃঙ্খলার মাধ্যমে উন্নয়নকে ব্যাহত করতে চায়। অপপ্রচার, উসকানি আর ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ সিংড়া উপজেলা শাখার সভাপতি, চান মোহন হালদার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park