সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় গলায় ওড়না পেচিয়ে কিশোরীর আত্মহত্য।

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

নুর আলম:

শরীয়তপুরের জাজিরায় জান্নাতুল ফেরদৌস নীলা (১৯) নামের এক কিশোরী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৬-অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে জাজিরা পৌরসভার খোশাল সিকদার কান্দি (৫-নং ওয়ার্ড) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস নীলা ওই এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের মেঝো মেয়ে। এবং শরীয়তপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত নীলার বাবা মুক্তিযোদ্ধা মান্নান খান জানান, তার মেয়ে গত মঙ্গলবার (২৪-অক্টোবর) বরিশাল যাবে বলে বাড়ি থেকে বের হয়ে ছিলো। পরেরদিন সন্ধ্যায় বাড়ি ফিরে এসে কারোর সাথে তেমন কথা বলেননি। কোথায় গিয়েছে জিজ্ঞেস করলে নীলা জানায় শরীয়তপুর ছিলো। এরপর আজকে এসে দেখি ঘরের মধ্যে ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে আমার মেয়ে।

নিহত নীলার মা নুর জাহান বেগম জানান, বরিশাল থেকে আসার পর থেকেই ও অনেক মনমরা ছিলো। সকালে সে তার নাতি সূর্য (৬) কে নিয়ে মাদ্রাসায় গিয়েছিলো। মাদ্রাসা থেকে ফিরে এসে ওর রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করি। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি গলায় ওড়না দিয়ে ফাঁস নিয়েছে আমার মেয়ে।

বিস্তারিত জানার জন্য জাজিরা থানায় গেলে জাজিরা থানার ওসি (তদন্ত) মোঃ সুজন হক জানান, আমরা ঘটনাটি শোনার পর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। বর্তমানে ময়নাতদন্তের জন্য লাশটি শরীয়তপুরের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park