সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহে কবরস্থানের জমি দখল: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা।

  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে কবরস্থান দখল করার অভিযোগ উঠেছে। উপজেলার জামাল ইউনিয়নের উল্ল্যা দক্ষিণপাড়া কবরস্থানটি দির্ঘদিন ধরে মৃত মানুষের দাফনের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু উল্ল্যা গ্রামের মৃত আব্দুল হামিদ শিকদারের ৪ ছেলে আব্দুল মজিদ শিকদার, দুদু শিকদার, আব্দুল গফুর শিকদার ও আব্দুল ছোবহান শিকদার নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। রেকর্ডের সূত্র ধরে মৃত আব্দুল হামিদ শিকদারের ৪ ছেলে মালিকানা দাবি করে আসছে। উক্ত স্থানে গ্রামের মৃত ব্যক্তিদের কবরস্থ করতে বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ গ্রামবাসির। তারা ভুয়া মালিকানা দাবি করে গ্রামে অশান্তি সৃষ্টি করছে। ফলে যে কান সময় সামাজিক কোন্দল সৃষ্টি হতে পারে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সিএস মৌজা উল্ল্যা ৯৭ সিএস দাগ নম্বর ১২৪১, ১৯৫৭। খতিয়ান নম্বর ৮১০। এসএ খতিয়ান নম্বর ৮৬৭ দাগ নম্বর ১২৪১, ১৯৫৭ উক্ত এসএ রেকর্ডের মন্তব্য কলামে বলা হয়েছে গ্রামস্থ মুসলমান সম্প্রদায়ের দখল করে মৃত মানুষের কবরস্থ করে। এছাড়া আরএস খতিয়ান নম্বর ৮৩ জমির পরিমান ৭ শতাংশ, ১১৭ খতিয়ানে জমির পরিমাণ ৭ শতক, ৯৯ খতিয়ানে জমির পরিমান ৭ শতক। ২৯৯ খতিয়ানে জমির পরিমান ৭ শতক মোট জমির পরিমাণ ২৮ শতক। এসব জমি সবার অজান্তে আব্দুল হামিদ শিকদারের ৪ ছেলে তাদের নামে রেকর্ড করে নেন।

উল্ল্যা দক্ষিণপাড়া কবরস্থান কমিটির সভাপতি মোঃ আবু তালেব বিশ্বাস জানান, কবরস্থানের জমিটি ব্যক্তির নামে রেকর্ড হওয়ায় সাধারন মানুষ বিপদে পড়েছে। রেকর্ডটি সংশোধন না হলে মুসলিম সম্প্রদায়ের মৃত ব্যক্তিদের কবরস্থ করতে ভোগান্তিতে পড়তে হবে। এছাড়া বিষয়টি নিয়ে যে কোন সময় সামাজিক কোন্দলের সৃষ্টি হতে পারে। ফলে এখনই আইনগতভাবে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে দাবি তার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park