সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পুলিশ সদস্য আমিরুলের হত্যাকারীদের আইনের আওতায় আনা হবেঃ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

দায়িত্ব পালনরত অবস্থায় বিএনপি নেতাকর্মীদের নির্মম হামলায় নিহত পুলিশ সদস্য মোঃ আমিরুল ইসলাম এর হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার
রবিবার (২৯-ই অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজার নামাজ শেষে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, গতকাল একটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। পুলিশ পেশাদারিত্ব, ধৈর্য ও বীরত্বের সাথে ডিউটি করছিল। সেখানে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। যারা তার হত্যার ঘটনা ঘটিয়েছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার করব। যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের দুজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, আমরা ঢাকা মেট্টোপলিটন পুলিশ ৩৪ হাজার সদস্য নিয়ে একটি পরিবার। নিহত পুলিশ কনস্টেবল আমিরুল ইসলামের পরিবারও আমাদের পরিবার। তার পরিবারসহ তার কন্যার লেখাপড়ার যাবতীয় দায়িত্ব পালন করবে ডিএমপি।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ডিএমপি কমিশনার।

মরহুমের জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএএ; ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম(বার), পিপিএম; স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার); ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ; পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park