
মোঃ আজিজুর বিশ্বাস,নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগরে কাজী মামুনের বাড়িতে নড়াইল জেলা মহিলা যুবলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর সোমবার বিকালে কাজী মামুনের আয়োজনে ৫ শতাধিক নিয়ে এই মহিলা উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
কাজী আল হেলাল স্বপনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্চিতা হক রিক্তা,সভাপতি নড়াইল জেলা মহিলা যুবলীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্বপ্নীল শিকদার নীল,সাধারণ সম্পাদক নড়াইল জেলা ছাত্রলীগ,
এডভোকেট মিলি সিদ্দিকী,সাধারণ সম্পাদক নড়াইল জেলা মহিলা যুবলীগ,আশরাফুল আলম মুকুল,সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি।
এসময় আরও উপস্থিত ছিলেন এম এম রাশেদুল হাসান রাশেদ, সাংগঠনিক সম্পাদক লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ, এবং মোঃ মারুফ সভাপতি লোহাগড়া উপজেলা ছাত্রলীগ,ও সজীব মুসল্লী সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ ও রুবেল শেখ, সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ লোহাগড়া উপজেলা, আকিনুর রহমান,সাংগঠনিক সম্পাদক জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখা মোঃ জিল্লুর রহমান,প্রচার সম্পাদক কৃষকলীগ উপজেলা শাখা, মোঃ ওহিদ কাজী, সহ জেলা ও উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন নেতা কর্মী ও ইতনা ইউনিয়নের বিভিন্ন মেম্বারগণ,
এ সময় বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং নড়াইল ২ আসনে মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা কে পুনরায় আমরা এমপি হিসাবে দেখতে চেয়ে তার উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন।