বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

নালিতাবাড়ীতে সন্ত্রাস নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।

  • আপডেট সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর:

দেশব্যাপী বিএনপি জামায়াতের তান্ডব, দেশি বিদেশি ষড়যন্ত্র, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবন ভাংচুর, পুলিশ হাসপাতালে আগুন, সন্ত্রাস নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টি শেরপুর জেলা শাখা।

এ উপলক্ষে শুক্রবার (৩ নভেম্বর) সকালে নালিতাবাড়ী উপজেলার পৌরশহরের আড়াইআনী বাজারস্থ ওর্য়ার্কাস পার্টির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদের প্রধান গেইটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ওর্য়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। বক্তব্য রাখেন জেলা ওর্য়ার্কাস পার্টির সদস্য সাংবাদিক হুমায়ুন মুজিব,কৃষক নেতা পার্টি সদস্য আব্দুস সোবাহান অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা ওর্য়ার্কাস পার্টির সদস্য উম্মে কুলসুম, যুবনেতা রাজু আহমেদ, মাসুদ রানা ও ছাত্রমৈত্রি নেতা সানি প্রমুখ। পরে বিক্ষোভ মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আড়াইআনী বাজার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা দেশব্যাপী বিএনপি জামায়াতের তান্ডব, দেশি বিদেশি ষড়যন্ত্র, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবন ভাংচুর, পুলিশ হাসপাতালে আগুন, সন্ত্রাস নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেন। এছাড়া অবরোধ না মেনে গাড়ি চলাচল এবং দোকানপাট খোলা রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park