বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি, কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন,সাতক্ষীরা:

“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি, কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে এসময় সেখানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোসনা আরা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে পুলিশ ও সাধারণ জনগণ এক হয়ে কাজ করে যাচ্ছে বলে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছ। পুরাতনকে ভুলে গিয়ে নতুন দিগন্তের পথে এগিয়ে যেতে হবে।

জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি একসাথে কাজ করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে। তিনি আরো বলেন, নিজেদের দায় পুলিশের উপর চাপানো যাবেনা। পুলিশ এখন জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই পুলিশ জনতা এক সাথে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করতে হবে। এর আগে দিবসটি উপলক্ষে সেখানে একটি কেককাটা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park