সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরা বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশং ডে পালিত।

  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

শাহেদ উল্লাহ শাহেদ
সাতক্ষীরা প্রতিনিধি:

পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে ২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে পুলিশ ও সাধারণ জনগণ এক হয়ে কাজ করে যাচ্ছে বলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। পুরাতনকে ভুলে গিয়ে নতুন দিগন্তের পথে এগিয়ে যেতে হবে। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি একসাথে কাজ করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে। তিনি আরো বলেন নিজেদের দায় পুলিশের উপর চাপানো যাবেনা। পুলিশ এখন জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই পুলিশ জনতা এক সাথে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করতে হবে।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক তুফান কোম্পানি ম‍্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমানউল্লাহ আল-হাদী প্রমুখ। আলোচনা সভার পূর্বে সদর থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, ডিআই ওয়ান ইয়াসিন আলম চৌধুরী, ওসি ডিবি তারেক ফয়সাল আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবুসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তযোদ্ধা, রাজনীতিবিদ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, সকল উপজেলার উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ সাধারণ জনতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন তালা থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park