
মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের টটুয়ার ডাঙ্গায় সরকারি খাস জমি বেদখল দিয়ে রেখেছেন যাত্রা প্যান্ডেল এর লোকেরা।
জড়িত স্থানীয় কিছু লোক।
সরকারি খাস জমি টাকা নিয়ে দিয়েছেন ভাড়া অসামাজিক কার্যকলাপে জড়িত যাত্রা দলের লোকজনের কাছে।
এতে করে এলাকার ভাব মূর্তি নষ্ট করে দিতেছে এই যাত্রা প্যান্ডেলের লোকেরা।
তারা বিভিন্ন অসামাজিক ও অশ্লীল কাজে লিপ্ত। এলাকাবাসীরা জানিয়েছেন, তারা এখান থেকে চলে গেলেও তাদেরকে যেতে দিচ্ছে না এই এলাকার কিছু অসাধু লোক।
এ বিষয়ে নিয়ে বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান তাদেরকে সরে যেতে বলছেন কিন্তু তারা না যেয়ে এলাকার প্রভাবশালীকে টাকা দিয়ে পাশে জমি নিয়েছে সরকারি খাজ জমি।
টিনের বেড়া দিয়ে ১৫ শতাংশ জায়গায় দখল করে রেখেছে তারা। স্থানীয় কিছু লোক এর প্রভাব খাটিয়ে তারা বিভিন্ন অসামাজিক কাজ করতেছে।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা মাঠের ভিতরেই থাকাকালীন তাদেরকে চলে যেতে বললে তারা সরকারী আরেক জায়গায় স্থান নেন। সেখানে গুনতে হয় এক লাখ আশি হাজার টাকা, তারা নিজেকে মালিকানা দাবী করেন যারা ঐ টাকা নিয়ে সরকারি খাস জমি ভাড়া দিয়েছেন।
তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা অস্বীকার করে। এবং বলে আমরা কোন টাকা পয়সা নেই নাই,
তাদেরকে আমরা এমনিতেই জায়গা দিয়েছে কিন্তু এখানে এলাকাবাসীরা বলে যে তারা টাকা নিয়ে তাদেরকে জায়গা দিয়েছে।
এ বিষয় নিয়ে কিশোরগঞ্জ ভূমি কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা বললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এবং এ বিষয়ে এলাকাবাসীরা জানিয়েছেন তারা যদি এখান থেকে সরে না যায়, আমাদের বাচ্চাদের লেখাপড়ার সমস্যা হচ্ছে। এবং যুব ও কিশোর সমাজ নষ্ট হয়ে যাবে। বিষয়টি নিয়ে সঠিক তদন্ত করে যারা সরকারি জমি নিজের বলে দাবি করে এ সকল অসামাজিক কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে।