বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

পটুয়াখালীর দশমিনার বহরমপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

  • আপডেট সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগের দ্বিতীয় স্ত্রী মোসাঃমৌসুমি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন দশমিনা থানা পুলিশ।
রোববার দুপুর ১ঃ৩০ মিনিটের সময় দশমিনার নলখোলা বন্দরের চারতলা ফ্ল্যাটের ভাড়া বাসার বাথরুম থেকে মৌসুমির লাশ উদ্ধার করা হয়।
উপজেলার বহরমপুর ইউনিয়নের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত ফিরোজ আলমের মেয়ে মৌসুমি আক্তার।
বিভিন্ন সূত্রে জানা যায়,বহরমপুর ইউনিয়নের একই গ্রামের ফেরদৌসের সাথে ১৫ বছর আগে মৌসুমির প্রথম বিয়ে হয় প্রথম ঘরে তিনটি সন্তান রেখে দুই বছর আগে প্রথম স্বামী ফেরদৌস কে তালাক দিয়ে সোহাগ চেয়ারম্যানের সাথে পালিয়ে বিয়ে করেন মৌসুমি আক্তার। সোহাগ চেয়ারম্যানের প্রথম স্ত্রীর দুই কন্যা সন্তান রয়েছে।

এইদিকে মৌসুমির পরিবার ও স্বজনের দাবি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে মৌসুমির বড় ভাই মনিরুজ্জামান বিপ্লব জানান,চেয়ারম্যান সোহাগ ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার বোন মৌসুমি কে ব্লকমেইল করে বিয়ে করেছেন তিনি বলেন বিয়ের পর থেকে
আমার বোন মৌসুমি সুখী ছিলোনা
প্রায় সময় চেয়ারম্যান সোহাগ আমার বোনের উপরে শারীরিক নির্যাতন চালাতেন ও মা-র ধর করতেন নির্যাতনের ব্যাপারে কয়েক বার থানা পুলিশ কে অবহিত করলেও তারা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। আমার বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে আমার বোনের শরীরের বিভিন্ন স্থানে মা’র ধরের ক্ষত চিহ্ন রয়েছে।
মৌসুমির বড় বোন মোসাঃখুকি আক্তার বলেন, চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ নিয়মিত নেশা ও মাদক সেবন করে আমার বোনের উপরে শারীরিক নির্যাতন ও মা-র ধর করতেন
আমার বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে আমি আমার বোনের হত্যার সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
আসাদুজ্জামান সোহাগ দশমিনা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আঃআজিজের ছোট ভাই মোঃখলিলুর রহমানের ছেলে।
এব্যাপারে চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগের সাথে একাধিক বার যোগাযোগ করতে চাইলেও সম্ভব হয়নি।

এ ব্যাপারে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃআনোয়ার হোসেন তালুকদার জানায়, মৌসুমির মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ময়নাতন্ত শেষে রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park