বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

লোহাগড়ায় চুরির বিভিন্ন মালামালসহ ৪ চোর পুলিশের হাতে গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার:

লোহাগড়া থানা পুলিশ বুধবার (৮ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এদিন রাত ৮ টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন-লোহাগড়া উপজেলার
সিঙ্গা গ্রামের রুহুল আমিন খাঁর ছেলে চঞ্চল খাঁ (২৭), মোচড়া গ্রামের মৃত- গোলাম সরোয়ারের ছেলে আবু তাহের (২৯), ঘাঘা গ্রামের মৃত ওমর তালুকদারেরর ছেলে পাবেল তালুকদার (৩৯) এবং মৃত আকু শেখের ছেলে আজিজুর শেখ (২৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গত মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের মো. ওলিয়ার রহমান এর নিজের ধানি জমিতে সেচ দেওয়া যন্ত্রটি চুরি হয়।

পরবর্তীতে এঘটনায় থানায় চুরির মামলা হয়। বুধবার (৮ নভেম্বর) ভোর রাতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত ৪ চোরকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ১টি টিউবয়েলসহ অটো পাম্প, ১টি ওয়াটার পাম্প, ১টি লোহার তৈরি মোটা এ্যাঙ্গেল, ২টি সেলাই রেঞ্জ, ২টি লোহার রড, ১টি তালা ভাঙ্গা কাটার এবং চোরাই কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

এদিকে স্হানীয় সূত্রে জানা যায় চঞ্চল সে এলাকার নাম করা চোর নামে নামে একাধিক চোরাই মামলা আছে বলে জানান তারা।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park