
মনির হোসেন
স্টাফ রিপোর্টার:
বিএনপি-জামায়াতের চলমান অবরোধ কর্মসূচির মধ্যে
ঢাকা বরিশাল মহাসড়কে গৌরনদী বাটাজোর বাগান বাড়ীর সামনে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দূবৃত্তরা,বুধবার (৮-ই নভেম্বর) রাত্ এগারোটার সময় বরিশাল থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানটি উক্ত স্থানে পৌছালে একদল দূবৃর্ত্ত গাড়ীটির গতিরোধ করে গাড়ীতে পেট্রোল ছুড়ে আগুন দিয়ে দূবৃত্তরা পালিয়ে যায়, পরে গাড়ীর ড্রাইভার ও হেলপারের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কেও হতাহত হয়নি।