
মোঃ মনির হোসেন
স্টাফ রিপোর্টার:
শনিবার (১১-ই নভেম্বর) সকাল দশটায় গৌরনদী
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
গৌরনদী উপজেলা আওয়ামী যুবলীগের এর উদ্যোগে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে পথসভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সন্মানীত সভাপতি ও মন্ত্রীর পদমর্যাদায় জননেতা দক্ষিণ বাংলার মানুষ এর নয়ন মনি ও একমাত্র নেতা জনাব আবুল হাসনাত আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌরসভার সন্মানীত বার বার নির্বাচিত মেয়র জনাব হারিছুর রহমান। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন গৌরনদী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জনাব মোঃ আনিচ ফকির।
এই পথসভায় চার থেকে পাঁচ হাজার সাধারণ আমজনতা উপস্থিত ছিলেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।